বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আইন-আদালত

অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি

কর্পোরেট সংবাদ ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে ১৮৯ বিচারকে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জনকে একযোগে বদলি করা হয়।

এছাড়া আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. একরামুল কবির স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলি পূর্বক পদায়ন করা হয়।

আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে একই মন্ত্রণালয়ের বিচার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জনকে একযোগে বদলি পূর্বক পদায়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) এ বদলির আদেশ পাওয়া যাবে।

আরও পড়ুন:

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

৭ জেলায় নতুন পুলিশ সুপার

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত