বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আইন-আদালত

ময়মনসিংহে কলেজছাত্র হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ জেলা দায়রা জজ আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ বায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। একই সঙ্গে আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে ১৮ জানুয়ারি রাতে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলের সবকিছু ছিনিয়ে নিতে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের দুলাভাই সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ সাত বছর বিচার চলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে আদালত ৫ জনের বিরুদ্ধে এই রায় দেন। এছাড়াও এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামের দু’জনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

আদালত পরিদর্শক মেস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাত বছর বিচার চলাকালে মামলায় ১১ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই আদেশ দেন। রাষ্ট্র পক্ষে আইনজীবী মোঃ রেজাউল করিম দুলাল ও আসামিপক্ষে আইনজীবী মোঃ আকরাম হোসেন মামলাটি পরিচালনা করেন।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত