বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
আইন-আদালত

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সরকারের অবস্থান অটল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।

ড. মুহাম্মদ ইউনুসকে ‘বিশ্ব সমাদৃতজন’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে সরে আসার প্রশ্নই আসে না। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

আইন উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

আরও পড়ুন:

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের