বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
আইন-আদালত

সাবেক এমপি নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার: আদালতের নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এই আদেশ দেন। এদিন সকালে সাবেক সংসদ সদস্য নদভীকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন, লোহাগাড়া থানার তিনটি মামলা এবং সাতকানিয়া থানার দুটি মামলায় পুলিশ সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার দেখানোর আবেদন জানায়। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

এছাড়া, লোহাগাড়া থানার দুটি মামলায় পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্য নদভীর আইনজীবী তার ক্লাইন্টের জন্য কারাগারে ডিভিশন এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

গত ১৫ ডিসেম্বর, ঢাকার উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করে। এরপর, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। ১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী একসময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ