বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
আইন-আদালত

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেফতার ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫ হাজার টাকা বন্ডে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

বুধবার (২ আগস্ট) দুপুরে তাহিরপুর আদলাতের বিচারক ফারহান সাদিকের তাদের জামিন মঞ্জুর করেন।

সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত রোববার (৩০ জুলাই) বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পারে অভিযান চালিয়ে স্থানীয় শহীদুলের নৌকা থেকে ৩৪ জনকে আটক করে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমালবিষয়ক সম্পাদক আফিফ আনোয়ারের নেতৃত্বে তারা হাওরে একত্রিত হয়েছে। পরে আটকদের তল্লাশি করে ৩৩টি বিভিন্ন মোবাইল ফোন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্কিনশট, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য ও সাথীদের পাঠযোগ্য কোরআন ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠানের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল কবির বাদী হয়ে আটক ৩৪ জনের (বুয়েটে অধ্যয়নরত ২৪ জন, সাবেক বুয়েট শিক্ষার্থী সাতজন এবং অন্যান্য ৩ জন) বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা করেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে স্থানান্তর করা হয়।

আজ বুধবার দুপুরে আটকদের তাহিরপুর আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ফারহান সাদিক রিমান্ড আবেদন নাকচ করে তাদের জামিন মঞ্জুর করেন।

সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বলেন, ‘আদালত ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি দুজনের আবেদন শিশু আদালতে আছে। আশা করি, তাদেরও জামিন মঞ্জুর হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ