বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

ইয়াবা পাচার মামলায় ২ জনের ৭ বছর করে কারাদন্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ৪০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জন পাচারকারীর প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : টেকনাফ উপজেলাস্থ টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার আজিমুল্লাহ ‘র পুত্র মোঃ ইসমাইল এবং একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান ও জমিলা খাতুনের পুত্র মোঃ রফিক।

দন্ডিতদের মধ্যে মোঃ ইসমাইল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। দন্ডিত অপর আসামী মোঃ রফিক পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আদালতে মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ