মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা - সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক
advertisement
আইন-আদালত

মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা

সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোট ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

অবশিষ্ট ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার আদালতে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচ আসামি উপস্থিত ছিলেন। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোর বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে সেখান থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ