মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা - সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক
advertisement
সারাদেশ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৭টি মামলায় ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার তারোয়া, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সংলগ্ন এলাকা ও হাজীপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল| অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার আহমাদউল্লাহ। এ সময় জেলা পুলিশ নরসিংদী অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ