মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য একটি সামরিক মহড়া চলাকালে মাঝ আকাশে দুটি নৌবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুত শহরে নৌবাহিনীর ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আকাশে উড্ডয়নরত দুটি হেলিকপ্টার একে অপরকে ধাক্কা দিয়ে ভূমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার দুটির কেউ বেঁচে নেই।

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ভুক্তভোগীরা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। মরদেহগুলো শনাক্ত করতে লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

এইচওএম এম৫০৩-৩ মডেলের একটি হেলিকপ্টারে সাতজন আরোহী ছিলেন। এটি ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেনেক এম৫০২-৬ মডেলের অপরটিতে তিনজন আরোহী ছিলেন। এটি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাটি সম্পর্কে অবগত হয়।

গত মার্চে মালয়েশিয়ার কোস্ট গার্ডের একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। পরে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করে জেলেরা।

সর্বশেষ পাওয়া সংবাদ