মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

চীনে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ হয়েছে। এছাড়া হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে সম্প্রতি প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এতে নদীর পানি বৃদ্ধিসহ ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, গুয়াংডংয়ে অব্যাহত বর্ষণের কারণে মোট ১১ ব্যক্তি নিখোঁজ রয়েছে। এছাড়া ৫৩ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা বলেছে, ফুজিয়ান, গুইঝু ও গুয়াংজি সহ আশেপাশের বিভিন্ন প্রদেশও অব্যাহত বর্ষণে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, গুয়াংডং চীনের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ লোকের বাস।
এদিকে চীনে বৈরি আবহাওয়ার বিষয়টি খুব অস্বাভাবিক না হলেও সম্প্রতি দেশটিতে বন্যা, খরা ও রেকর্ড তাপমাত্রা চরমরূপ নিয়েছে।

কার্বনগ্যাস নিস্ব:রণ বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তন ত্বরাণি¦ত হচ্ছে। বিশ্বে চীন সবচেয়ে বেশি কার্বন নিস্ব:রণকারী দেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ