মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
আন্তর্জাতিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবিতে ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগুইয়ের কাছে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫৮ জন মারা গেছে। নাগরিক সুরক্ষা প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।

টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি তিনশরও বেশি যাত্রী বহন করছিল। এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই দাঁড়িয়ে ছিলো এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয় বসে ছিলো। রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।

শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সরকার সমবেদনা জানিয়ে এক ঘোষণায় বলেছে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

জাতিসংঘের দ্বিতীয় স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পাওয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ২০১৩ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত। ওই বছর সেলেকা নামক এমকটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এক সময়ে ফরাসী ঔপনেবিশক এই দেশে এই গৃহযুদ্ধ শুরু হয়। তবে ২০১৮ সাল থেকে গৃহযুদ্ধের তীব্রতা কমে আসলেও সোনা ও হীরার মতো সম্পদ নিয়ে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে। এখনও দেশটির কিছু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ