শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দু’বছর পর ফেসবুক ও ইউটিউবে ফিরলেন। নিষেধাজ্ঞা ওঠার পর অনুসারীদের উদ্দেশে ১২ সেকেন্ডের একটি নতুন ভিডিও পোস্ট দেন। ভিডিওর ক্যাপশনে বড়ো অক্ষরে লিখেছেন, ‘আই’ অ্যাম ব্যাক’।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রিপাবলিকান নেতা ট্রাম্পের (৭৬) ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী রয়েছে। ইউটিউবে রয়েছে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার।
এদিকে ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।

ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করার সময়ে বলেছিল, তার আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।

নিষেধাজ্ঞার পর ট্রাম্প বলেছিলেন, এ সিদ্ধান্তের মধ্যদিয়ে ফেসবুক সেই কোটি কোটি মানুষকে অপমান করেছে যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছিল।

উল্লেখ্য, ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন।
এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন ট্রাম্প।

সর্বশেষ পাওয়া সংবাদ