বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৬৮ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৭৯৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ১৭৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৮৫৯ জনে।

বুধবার (১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৫ হাজার ৮৮ জন শনাক্ত এবং ৭২ হাজার ৩৮৭ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৮১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৮৭ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ১০৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৬১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২২ লাখ ৭২ হাজার ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১০০ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ২২ হাজার ২৩১ জন শনাক্ত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

একদিনে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৫ লাখ ১৩ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৯৭৭ জন। মেক্সিকোতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪৩৭ জন এবং মারা গেছেন ২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৪০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৪৩ হাজার ২২৭ এবং মারা গেছেন ১৭ হাজার ৯৪৮ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ