বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

গ্রিসে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৫ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে।

এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন।

সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। লরিসায় একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ