সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবারের ৬০ জন নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি জেলে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলতে ৭৪ হাজার আবেদন, দাবিকৃত অর্থ ৩,৯২৫ কোটি টাকা গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, মৃত্যু বা ৫ বছর নিখোঁজে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচন ২০২৬ - পোস্টার-শোডাউন নিষিদ্ধ, এআই অপপ্রচারে থাকছে কঠোর শাস্তি সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
advertisement
তথ্য-প্রযুক্তি

অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি

ক্রিস্টোফার নোলানের ‘অডিসি’ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক অফার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি।

সাইবার অপরাধীরা ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার দাবি করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে। দর্শকদের আকৃষ্ট করতে এসব সাইটে বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণের কথা বলা হচ্ছে। ওয়েবসাইটগুলোকে বিশ্বাসযোগ্য দেখাতে ভুয়া রিভিউ ও রেটিংও ব্যবহার করা হচ্ছে।

ব্যবহারকারী ছবি দেখার চেষ্টা করলে ভুয়া ভিডিও প্লেয়ার থেকে তাকে ‘কন্টিনিউ ওয়াচিং ফর ফ্রি’ বা বিনামূল্যে দেখা চালিয়ে যেতে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। নিবন্ধনের সময় নাম ও ই-মেইল ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। পরে ‘ফ্রি ট্রায়াল’ চালু করার কথা বলে পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্য চাওয়া হতে পারে।

নিবন্ধনের সময় ব্যবহারকারীর কাছে ই-মেইল ঠিকানা ও নামের মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। পরবর্তী ধাপে ‘ফ্রি ট্রায়াল’ চালু করার অজুহাতে পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্যও চাওয়া হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে একই পাসওয়ার্ড একাধিক সেবায় ব্যবহার করলে একটি অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে অন্য অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি আর্থিক ক্ষতিরও আশঙ্কা রয়েছে। বিভিন্ন ভাষায় তৈরি এসব ভুয়া ওয়েবসাইটে মূলত একই ধরনের প্রতারণার কৌশল ব্যবহার করা হচ্ছে।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, “অডিসি-এর মতো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের মুক্তিকে ঘিরে দর্শকদের আগ্রহকে কাজে লাগানোর চেষ্টা করে প্রতারকরা। কোনো সিনেমা সদ্য মুক্তি পাওয়ার পরও যদি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়, অথচ অপরিচিত কোনো ওয়েবসাইটে সেটি হঠাৎ বিনামূল্যে দেখার সুযোগ পাওয়া যায়, তাহলে ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে কেবল অফিসিয়াল সেবার মাধ্যমে কনটেন্ট দেখার পরামর্শ দিচ্ছি।”

নিরাপদ থাকতে ক্যাসপারস্কি ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল ও সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি কেবল অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার, পেমেন্টের তথ্য সুরক্ষিত রাখতে প্রিপেইড কার্ড বা নির্দিষ্ট পেমেন্ট সেবা ব্যবহার, ফিশিং প্রতিরোধ সুবিধাসহ নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইন ও আর্থিক অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম হচ্ছে কি না, সেটিও নিয়মিত নজরে রাখার আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি।

সর্বশেষ পাওয়া সংবাদ