বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপোর পোস্টার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) কর্তৃক আয়োজিতব্য “৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো, ঢাকা ২০২৪” এর পোস্টার উন্মোচন করা হয়েছে। একই সাথে ৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ মার্চ ২০২৪ তারিখে এই কংগ্রেস ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।

পোস্টার উন্মোচনের সময় ডিয়াবের সভাপতি মেজর জেনারেল (অব:) প্রফেসর ডা. গোলাম মহিউদ্দীন চৌধুরী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিয়াবের উপদেষ্টা বিশিষ্ট ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লা, ডিন- ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি, বিএসএমএমউ প্রফেসর ডা. আলী আসগর মোড়ল, লাইন ডাইরেক্টর, মেডিকেল এডুকেশন এন্ড হেলথ ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট, ডিজিএমই ডা. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের অধ্যহ্ম প্রফেসর ডা. হুমায়ুন কবীর বুলবুল, সাপ্পোরো ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা,আসাদুজ্জামান,বাংলাদেশ ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ লাবুদা সুলতানা, ডিয়াবের সহ-সভাপতি প্রফেসর ডা. নুরুল আমিন এবং প্রফেসর ডা. মাহমুদা আক্তার, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ. মো. শাহরিয়ার কাদের, সাংগঠনিক সম্পাদক ডা. ফুয়াদ আল হাসানাত, কোষাধ্যহ্ম ডা. এ কে এম ফজলুল করিম, দপ্তর সম্পাদক ডা.আয়েশা আক্তার, প্রকাশনা ও মুদ্রণ সম্পাদক ডা. মো. সালসাবিল ইবনে শামীম সহ আরও অনেক স্বনামধন্য চিকিৎসক বৃন্দ। এবং আজ হতে এই আয়োজনের আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

ডিয়াব একটি অলাভজনক সংস্থা, যার যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ডিয়াবের মুল লক্ষ্য এবং উদ্দেশ্যে হল দেশের সাধারণ ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেয়া। ডিয়াব সার বছর বিভিন্ন সভা, সেমিনার, কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, কলেজ প্রোগ্রাম এবং দ্বি-মাসিক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে থাকে।

ডিয়াব এখন পর্যন্ত দুইটি আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনের আয়োজন করেছে যথাক্রমে ২০২০ ও ২০২২ সালে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ