সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
স্বাস্থ্য-লাইফস্টাইল

সাতক্ষীরায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে ৫ লাখ ৭ হাজার শিশু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সুস্থ , সবল, কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করা খুবই জরুরী। একটি সুন্দর জাতি গঠনের লক্ষ্যে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিন গুলো দিচ্ছে। ভ্যাকসিন নিয়ে গুজব প্রতিরোধ করে তালিকাভুক্ত সকল শিশুকে টিকা ক্যাম্পে আনতে হবে। এ জন্য সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সকলের সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে হবে।

সাতক্ষীরায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ের মিডিয়া কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য অফিস আয়োজনে বুধবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো. আদম আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহা-পরিচালক ফাইজুল হক।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা ।

কর্মশালায় বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সাতক্ষীরায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ৭ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সভায় আরো বলা হয়, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে। কিন্তু টিকা গ্রহণের মাধ্যমে যক্ষা, ডিফথেরিয়া, হাম রুবেলা, পোলিও, হুপিংকাশি, হেপাটাইটিস বি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কার্যকারিতা পাওয়া গেছে। কাজেই সব ধরনের অপপ্রচার প্রতিরোধ করে ভ্যাকসিনেশন কার্যক্রম চালিয়ে যেতে হবে। আশা করা যায়, তালিকাভুক্ত জেলার সকল বাচ্চাকে এই কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সাংবাদিকরা প্রচারের জন্য এই টিকার গুরুত্ব তুলে ধরে টাইফয়েড ক্যাম্পেইনের খবর ও সফলতা স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকাসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে ভূমিকা রাখতে পারেন। এ্যাডভোকেসি সভায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ