সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
স্বাস্থ্য-লাইফস্টাইল

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ মঞ্জুর হোসেন এবার এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে

কর্পোরেট ডেস্ক: বন্দর নগরীর সবচেয়ে বড় ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম তাদের বিশেষজ্ঞ চিকিৎসক দলে যোগ করলেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. মোঃ মঞ্জুর হোসেন। এই যোগদানের মাধ্যমে চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো।

ডা. মোঃ মঞ্জুর হোসেন নিয়ে এসেছেন এক অনন্য শিক্ষাগত যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি এমবিবিএস, এমএস (সিভি অ্যান্ড টিএস), এমআরসিএস (এডিনবার্গ) ডিগ্রিধারী এবং কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারির উপর বিদেশে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। তার বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে টোটাল আর্টেরিয়াল সিএবিজি (বাইপাস) সার্জারি, মিনিমালি ইনভেসিভ টেকনিকসহ জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার, যা তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি এনে দিয়েছে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সামির সিং বলেন, “ডা. মোঃ মঞ্জুর হোসেনকে এভারকেয়ার পরিবারে স্বাগতম জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। কার্ডিয়াক ও থোরাসিক সার্জারিতে তার অসামান্য দক্ষতা আমাদের হৃদরোগীদের জন্য আধুনিক, জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেবে।”

ডা. মোঃ মঞ্জুর হোসেনের যোগদান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে এই অঞ্চলের রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন ছাড়াই সময়োপযোগী ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এই স্বনামধন্য বিশেষজ্ঞের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বাংলাদেশে রোগীসেবা ও ক্লিনিক্যাল এক্সিলেন্সের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে চলেছে।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল