বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

শীতকালে কেন বাড়ে ব্রেন স্ট্রোক!

অনলাইন ডেস্ক : শীতের মাসগুলোতে ব্রেন স্ট্রোকের ঘটনা বেড়ে যেতে দেখা গিয়েছে। এর পেছনে কারণও আছে অনেক। বেশ কয়েকটি গবেষণায় স্ট্রোকের হারের পার্থক্য তুলে ধরা হলেও ঠান্ডার মাসগুলোতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

শীতের সময় মস্তিষ্কের স্ট্রোক বৃদ্ধির একটি প্রধান কারণ হল শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের বৃদ্ধি, যেমন ফ্লু। এই সংক্রমণগুলি সিস্টেমিক প্রদাহ এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি করতে পারে, যা স্ট্রোকের জন্য একটি সাধারণ ট্রিগার।

দিল্লির বিএলকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নিউরোলজি) ডাঃ বিনীত ভাঙ্গা বলেন, ঠান্ডা আবহাওয়ায় শিরা সঙ্কুচিত হয়ে যায়, যার ফলে রক্তচাপ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ স্ট্রোকের জন্য একটি পরিচিত ঝুঁকির কারণ এবং এর সিজেনাল ওঠানামা শীতকালে স্ট্রোকের ক্রমবর্ধমান কারণ হতে পারে। শীতকালে মানুষ কম সক্রিয় থাকে, কম শারীরিক পরিশ্রম করে এবং বেশি ক্যালরি ও অস্বাস্থ্যকর খাবার খেতে পারে।

যা স্থুলতা এবং স্ট্রোকের অন্যান্য ঝুঁকির কারণ হতে পারে। শীতকালে ব্রেন স্ট্রোকের প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণের সংমিশ্রণ থাকতে পারে। এর মধ্যে শ্বাসকষ্টের সংক্রমণ বেড়ে যাওয়া, শিরা-উপশিরা সংকুচিত হয়ে যাওয়া, ভিটামিন ডি-এর ঘাটতি এবং জীবনযাত্রার পরিবর্তন অন্যতম।

ব্রেন স্ট্রোকের লক্ষণ

*মুখের একপাশে অসাড়তা।

*হাত বা পায়ে অবশ ভাব।

*হঠাৎ কথা বলতে কষ্ট হয়।

*হঠাৎ দৃষ্টিশক্তির পরিবর্তন হয়, যেমন এক চোখে ঝাপসা হয়ে যাওয়া বা ব্ল্যাকআউট হয়ে যাওয়া।

*হঠাৎ মাথাব্যথা যা আগে কখনও হয়নি।

সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

জেনে নিন, আখের রসের যত স্বাস্থ্য উপকারিতা

জেনে নিন শীতকালীন রোগে করণীয়

যে ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন

স্ট্রোক: রোগীর জীবন বাঁচাতে পারে যেসব পদক্ষেপ

সর্বশেষ পাওয়া সংবাদ