মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
স্বাস্থ্য-লাইফস্টাইল

জেনে নিন, একটি সিগারেট খাওয়ার পরপরই শরীরে কী ঘটে?

অনলাইন ডেস্ক: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে শুধুমাত্র একটি সিগারেটে আপনার শরীরের কী ক্ষতি হতে পারে? এমনকি একটা সিগারেটের পাফও শরীরের বিভিন্ন সিস্টেমকে নষ্ট করতে পারে, শ্বাসযন্ত্র থেকে এমনকী ত্বকের স্বাস্থ্য পর্যন্ত। আমরা সবাই জানি যে ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের ধোঁয়া শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এতে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আপনার শ্বাসনালীতে থাকা আস্তরণকে জ্বালিয়ে দেয়, যার ফলে সেগুলো কুঁচকে যাওয়ায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে।

একটি সিগারেটের পাফ মূহুর্তের মধ্য়ে আপনার জীবনে যে বিপদগুলো ডেকে আনতে পারে-

কার্ডিভাসকুলার প্রভাব
একটি সিগারেটের পাফ আপনার হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোও ধূমপানের ক্ষতিকর প্রভাব সহ্য করে। নিকোটিন, যে পদার্থটি সিগারেটকে আসক্ত বানায়, তা আপনার রক্ত ​​​​প্রবাহে দ্রুত প্রবেশ করে, যার ফলে আপনার হৃদস্পন্দন বৃদ্ধি পায়। এই স্পাইক আপনার ধমনীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, আপনার রক্তচাপ বাড়াতে পারে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

অক্সিজেনের মাত্রার উপর প্রভাব
দেখে মনেই হতে পারে যে একটি সিগারেট এমনকী ক্ষতি করতে পারে? কিন্তু এটাই আপনার জীবনে ডেকে আনবে মহাবিপদ, কেড়ে নিতে পারে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা। সিগারেটে ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড অক্সিজেনের চেয়ে আপনার লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে আরও সহজে মিশে যায় ফলে শরীরে পরিস্রুত রক্তের চেয়ে দূষিত রক্তের মাত্রা বৃদ্ধি পায়।

মস্তিস্ক ও নার্ভের (স্নায়ুতন্ত্রের) সমস্যা
সিগারেট পান করলে শুধু শারীরিক ক্ষতি হয় তা-ই নয়, এর থেকে মস্তিস্ক ও নার্ভ-ও দুর্বল হয়ে যায়। নিকোটিন থেকে ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার বের হয়, যা ক্ষনিকের আনন্দ এবং সাময়িক “বাজ্” বা আরামের অনুভূতি দেয়।

মুখের স্বাস্থ্য-কে নষ্ট করে
একটি মাত্র সিগারেট ধূমপানও আপনার মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তামাক ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ আপনার মুখ এবং গলার সূক্ষ্ম টিস্যুকে নষ্ট করতে পারে, যার ফলে খারাপ শ্বাস এবং মাড়ির রোগের সম্ভাবনা বেড়ে যায়। ধূমপান আপনার দাঁতকে দাগযুক্ত করে এবং মৌখিক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ত্বকের সৌন্দর্য হারিয়ে যায়
সবাই নিজের ত্বকের যত্ন নেওয়ার কতরকম উপায় খোঁজে কিন্তু একটি সিগারেট খাওয়ার পরই আপনার সেই যত্নশীল ত্বকের স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তামাক ধোঁয়ার বিষাক্ত পদার্থ ত্বকে রক্তপ্রবাহকে কম করে দেয়, যা প্রয়োজনীয় পুষ্টি ত্বকে পৌঁছাতে পারেনা এবং অক্সিজেনের অভাবে ত্বককে দূষিত করে। এর ফলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে, যেমন বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং ম্লান ত্বক। ধূমপান ত্বকের সমস্যা যেমন ব্রণ এবং সোরিয়াসিসকে বাড়িয়ে তুলতে পারে, যার চিকিৎসা করা পরে আরও কঠিন হয়ে ওঠে।
সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার