সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
স্বাস্থ্য-লাইফস্টাইল

পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে আরও ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের পর এবার পশ্চিমবঙ্গে আরেক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।

জানা যায়, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে আদিত্য দাস নামের ছয় মাস বয়সী এক শিশু মারা যায়। সে ৫ ফেব্রুয়ারি থেকে অন্য একটি হাসপাতালে ভর্তি ছিল। ২৩ ফেব্রুয়ারি তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, জ্বর-সর্দি-কাশি থাকা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্যকে। পরে তার শরীরে অ্যাডিনোভাইরাস শনাক্ত হয়।

এদিকে, এ ভাইরাস প্রতিরোধে সোমবার কলকাতার হাসপাতালগুলো পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের বক্তব্য, শিশুদের মৃত্যু অ্যাডিনোভাইরাসে হচ্ছে না। যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

জানা যায়, পশ্চিমবঙ্গে ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে একের পর এক শিশুমৃত্যু ঘটায় আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরিভিত্তিতে ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল