শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি ভোট শুরু ২১ জানুয়ারি - পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী ৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭ ময়মনসিংহে বিএনপি ও আ'লীগের সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় ও ট্রেনে নাশকতা
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৩০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৩৩০ জন রোগী এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ