রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চেন্নাই অ্যাপোলো ও ধানমন্ডি অ্যাপোলো ক্লিনিকের যৌথ উদ্যোগে চিকিৎসকদের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠান সম্পন্ন

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি) যৌথ উদ্যোগে রোববার (১৯ জুলাই) দুপুরে একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ফর ডক্টরস আয়োজন করা হয়।

বিশেষায়িত ইউরোলজি রোবটিক সার্জারি, ল্যাপারোস্কপি এন্ড এন্ডোস্কোপি বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিতে প্রায় ১০০ জন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে বিশেষ দুইটি সেশন অনুষ্ঠিত হয়: “অ্যাডভান্টেজ অব রোবোটিক্স ইন প্রস্টেট এন্ড রেনাল টিউমার" ও “ল্যাপারোস্কোপিক এড্রেনালেকটমি ইন দা মডার্ন এরা”।

মূল বক্তব্য উপস্থাপন করেন, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ রোবটিক ইউরলজি সার্জন ডা. দীপাক রাঘাভান ও অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির ইউরলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন (কাজল)। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির সিইও ডা. তামজীদ আলম।

এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড পিএলসি এবং বিখ্যাত দক্ষিণ এশিয়ান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে। একাধিক দেশে ৭৬টিরও বেশি হাসপাতাল এবং ৭০০টিরও বেশি ক্লিনিক পরিচালনাকারী অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের বিদেশে না গিয়েও নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা এবং পর্যায়ক্রমে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করা। অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ১৫,০০০-এরও বেশি বহির্বিভাগ (ওপিডি) রোগী, ১,৮০০টি অন্তঃবিভাগ (আইপিডি) এবং ১,০০০টিরও বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনের হার এক শতাংশেরও কম।

সর্বশেষ পাওয়া সংবাদ