শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলশীর ৮ তলা ভবনে ৬৩ বিদেশি গ্রেপ্তার - পাসপোর্ট নেই, টাকা-ডলারও নেই, খুলশীর ৬৩ বিদেশি ঘিরে প্রশ্ন দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২ সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

এভারকেয়ার চট্টগ্রামে যোগ দিলেন ডা. মিজানুর রহমান চৌধুরী

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অর্থোপেডিকস ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ডা. মো. মিজানুর রহমান চৌধুরী, এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস)। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটির হাড়, জয়েন্ট ও ট্রমা চিকিৎসা সেবা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হলো।

প্রফেসর ডা. মো. মিজানুর রহমান চৌধুরী অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিষয়ে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন খ্যাতিমান চিকিৎসক। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একই প্রতিষ্ঠানে রেজিস্ট্রার থেকে শুরু করে সহযোগী অধ্যাপক পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও ক্লিনিক্যাল পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিকস বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে তিনি ভারতের নয়াদিল্লি এবং মালয়েশিয়ায় উন্নত অর্থোপেডিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও এও-অ্যালায়েন্স-এর অধীনে আর্থ্রোপ্লাস্টি, ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জারি, হ্যান্ড সার্জারি এবং পেলভিক-অ্যাসিটাবুলার সার্জারির ওপর বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

তার বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে হিপ ও নি (হাঁটু) জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, হ্যান্ড সার্জারি, পেলভিক ও অ্যাসিটাবুলার সার্জারি এবং জটিল ট্রমা ব্যবস্থাপনা। এছাড়াও স্ক্যাফয়েড ফ্র্যাকচার, ক্যালকেনিয়াল (গোড়ালির হাড়) ফ্র্যাকচার, কনুইয়ের আশপাশের জটিল ভাঙন এবং রেডিয়াল হেড রিপ্লেসমেন্ট সার্জারিতে তার বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে।

ক্লিনিক্যাল চিকিৎসার পাশাপাশি তিনি একাডেমিক ও গবেষণা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার ১০টি গবেষণাপত্র স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ, থিসিস তত্ত্বাবধান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অর্থোপেডিক পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর ডা. মো. মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS)-এর আজীবন সদস্য এবং বাংলাদেশ সোসাইটি অব সার্জনস অব হ্যান্ড (BDSSH)-এর সদস্য।

প্রফেসর ডা. মো. মিজানুর রহমান চৌধুরীর যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অর্থোপেডিকস ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ