বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

কমলো হার্টের রিংয়ের দাম

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৯ ধরনের স্টেন্টের (হার্টের রিং) নতুন মূল্য বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)।  বেশিরভাগ রিংয়ের দাম পূর্বের তুলনায় ১ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৪৮ হাজার টাকা কমানো হয়েছে। এ লক্ষ্যে হৃদরোগের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালগুলোকে নতুন দামে স্টেন্ট বিক্রির নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ডিজিডিএ’র মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। 

নতুন মূল্য তালিকা অনুযায়ী, বিভিন্ন ধরনের স্টেন্টের দাম ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর যুক্তিসংগত মুনাফা বিবেচনা করে এই মূল্য সংশোধন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভার সুপারিশের ভিত্তিতে স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে গত ১৩ মে অনুষ্ঠিত সভায় কয়েকটি প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া হালনাগাদ মূল্য তালিকা হাসপাতালগুলোর নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। স্টেন্ট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করতে হবে। তবে কোনো অবস্থাতেই চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য অন্তর্ভুক্ত করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। 

একই সঙ্গে স্টেন্টের নাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং সর্বোচ্চ মূল্য উল্লেখ করে পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। ব্যবহৃত স্টেন্টের প্যাকেটও রোগীকে সরবরাহ করার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

হার্টের রিংয়ের নতুন দাম দেখতে ক্লিক করুন এখানে

সর্বশেষ পাওয়া সংবাদ