সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডেঙ্গুর লার্ভা পেলেই জরিমানা

২-৩ দিন পর পর চলবে মোবাইল কোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে প্রতি দুই-তিন দিন পরপর মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। 

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এবারের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবার ডেঙ্গুর রূপ ভয়াবহ হতে পারে। এবারের ডেঙ্গু ‘হেমোরেজিক’ বা রক্তক্ষরণজনিত হওয়ার আশঙ্কা রয়েছে। আক্রান্ত হওয়ার সাথে সাথে রক্তক্ষরণ হতে পারে, তাই সবাইকে আগে থেকেই সর্বোচ্চ সচেতন হতে হবে।"

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সিটি করপোরেশন নয়, জনসচেতনতাও সমান জরুরি।

তিনি আরও জানান, সাম্প্রতিক এক জরিপে ঢাকা দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ—উভয় পক্ষ সমানভাবে সচেতন হলেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ