সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
advertisement
বিনোদন

ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই

বিনোদন ডেস্ক: ইতালির খ্যাতিমান অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রোমে তার মৃত্যু হয়েছে বলে সিএনএন’র প্রকাশিত খবরে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপিয়ান সিনেমার আবেদনময়ী নায়িকাদের মধ্যে তিনি বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। তিনি ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘বিট দ্য ডেভিল’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিলেন। জিনি ইউরোপিয়ান সিনেমা ছাড়াও হলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন।

জিনাকে পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপিয়ান সিনেমার আলোচিত আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয়। সিনেমার পর্দায় জিনার অভিনয় ভিন্নমাত্রা দর্শকের হৃদয়ে যোগ করেছে। তিনি একের পর এক চরিত্রে জনপ্রিয়তা লাভ করে আলো ছড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

জানা গেছে, জিনার মৃত্যুতে তার দীর্ঘদিনের সহশিল্পী ও ইতালির কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জিনা প্রায় এক দশক আগেই অভিনয় থেকে দূরে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে বাসায় এসে তিনি বিশ্রামে ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ