সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
advertisement
বিনোদন

মুক্তির আগেই ‘কেজিএফ-২’র রেকর্ড ভাঙ্গলো ‘পাঠান

বিনোদন ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। এরই মধ্যে ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম প্রতিবেদনে জানাচ্ছে, ‘কেজিএফ ২’ সিনেমার রেকর্ড মুক্তির আগেই ভেঙ্গেছে শাহরুখের ‘পাঠান’।

মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকিট। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

সর্বশেষ পাওয়া সংবাদ