বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনলেন মাহি

বিনোদেন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও অভিনেত্রী মাহিয়া মাহিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারণার সময় অতিরিক্ত মাইক ব্যবহার করার কারণে তাকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত তাকে জরিমানা করেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী প্রচারণার সময় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। তবে সম্প্রতি গোল্লা পাড়া বাজারে প্রচারণার সময় তিনি ৭টি মাইক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এ কারণেই মাহিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছিল। ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ