বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
বিনোদন

হিন্দুস্তান টাইমসের নজরকাড়া তারকাদের তালিকায় জয়া

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। তার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে ভারতীয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি অভিনেত্রী।

এবার তিনি জায়গা পেলেন ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তালিকায়। ২০২৩ সালে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে তাঁরা।

শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই আছেন জয়া আহসান।

তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে ভারতীয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি অভিনেত্রী।

‘কড়ক সিং’ সিনেমায় জয়া আহসানকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে। নিজের চরিত্রে অভিনয়ে বরাবরের মতোই সাবলীল ছিলেন জয়া।

হিন্দুস্তান টাইমস জয়া আহসানের ছবি দিয়ে ‘কড়ক সিং’-এ তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। প্রতিবেদনে জয়া সম্পর্কে লেখা হয়েছে, ‘অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।’

হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া বলেছেন, ‘নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তাঁর চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার। অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।’

ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ।

জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এই তালিকায় আরও জায়গা পেয়েছেন সুবিন্দর ভিকি, সিদ্ধান্ত গুপ্ত, অম্রুতা সুভাস, ভুবন অরোরা, গগন দেব রিয়ার প্রমুখ।

আরও পড়ুন:

শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোর্টনি কফি

‘ইত্যাদি’ এবার মৌলভীবাজারে

‘হুব্বা’র ট্রেলারে গ্যাংস্টার মোশাররফ করিম (ভিডিও)

সর্বশেষ পাওয়া সংবাদ