বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

‘ইত্যাদি’ এবার মৌলভীবাজারে

বিনোদন ডেস্ক : এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পর্ব ধারণ করা হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারে। বরাবরই দেশের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জানতে এবং জানাতে দেশের বিভিন্ন জেলায় ধারণ করা হয় অনুষ্ঠানটির পর্ব।

জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদি। ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত কুরমা চা বাগান আবৃত মাঠে নির্মাণ করা হয়েছে এবারের অনুষ্ঠানটির মঞ্চ। গত ১৫ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত ধারণ করা হয়েছে ইত্যাদির নানান আয়োজন।

এবার রামাচরণের কথা ও আকাশ মাহমুদের সুরে আঞ্চলিক ভাষায় একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তসিবা।

এ ছাড়া মৌলভীবাজারকে নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন মৌলভীবাজারেরই স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। মেহেদির সংগীতায়োজনে নাচটির কোরিওগ্রাফি করেছেন খাজা সালাউদ্দিন ঝন্টু। আর এতে কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ।

মৌলভীবাজারের উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে এবারের ইত্যাদিতে। ব্যতিক্রমী পলিথিনের হাটের উপর রয়েছে আর একটি জনসচেতনতামূলক প্রতিবেদন এবং একজন আদর্শ মায়ের স্বপ্নের গল্প। পাশাপাশি রয়েছে নিয়মিত অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ।

এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, মাসুম বাশার, শফিক খান দিলু, মুকিত জাকারিয়া, জিল্লুর রহমান, শবনম পারভীন, মোমেনা চৌধুরী, জাহিদ শিকদার, নিপু, কামাল বায়েজিদ, আমিন আজাদ, বিলু বড়ুয়া, ইকবাল হোসেন, শাহেদ আলী, তারিক স্বপন, জামিল হোসেন, সুজাত শিমুল, মতিউর রহমান, মনজুর আলম, সাদিয়া তানজিন, সুবর্ণা মজুমদার, বেলাল আহমেদ মুরাদ, নজরুল ইসলাম, সাবরিনা নিসা, আনোয়ারুল আলম সজল, দেবাশীষ মিঠুসহ প্রমুখ।

প্রসঙ্গত, বরাবরের মতোই ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পনসর করেছে যথারীতি কেয়া কসমেটিক্‌স লিমিটেড। এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালক হিসাবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

সর্বশেষ পাওয়া সংবাদ