বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

ফ্রিতে দেখা যাবে সিয়াম-মিমের ‘অন্তর্জাল’

বিনোদন ডেস্ক : দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি গত সেপ্টেম্বরে বাংলাদেশসহ একযোগে কানাডা ও আমেরিকার সিনেমা হলে মুক্তি পেয়েছিল। বেশ সাড়া পেয়েছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি। এবার ওটিটি প্ল্যাটফর্ম টফিতে স্ট্রিমিং করা যাচ্ছে ‘অন্তর্জাল’।।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে স্ট্রিমিং হচ্ছে তারকাবহুল এই ছবি। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বলছে, যেকোনো নেটওয়ার্ক থেকে টফি’তে ‘অন্তর্জাল’ দেখা যাবে একদম ফ্রি!

‘অন্তর্জাল’ সিনেমাটিতে উঠে এসেছে সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির নানান আলোচিত ইস্যু। সিনেমা হলে এটি খুব বেশি দর্শক না পেলেও সমালোচকরা ‘অন্তর্জাল’-এর প্রশংসা করেছেন। অনেকে ছবিটিকে ‘স্মার্ট যুগের স্মার্ট ছবি’ও বলেছেন।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে

সর্বশেষ পাওয়া সংবাদ