বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক

বিনোদন ডেস্ক : গান গাইতে মঞ্চে উঠেছিলেন গায়ক পেড্রো হেনরিক। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শকরাও। তবে সেই সময়েই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা।

জনপ্রিয় গায়ক পেড্রো হেনরিক মাইক হাতে নিয়েই মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই গায়কের।

আমেরিকার ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক মঞ্চে পারফর্ম করার সময় পড়ে মারা যান। ৩০ বছর বয়সী এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।

এক পর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান।

পেড্রো হেনরিকের অকাল মৃত্যুতে শোকে পাথর তার প্রিয়জনেরা, প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা হয়েছে, ‘পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন, তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। একইসঙ্গে সে একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবে তোমার স্ত্রী ও শিশু সন্তান’। গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাদের শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন ভক্তরা।

প্রয়াত হেনরিক মৃত্যুকালে তার স্ত্রী সুইলান ব্যারেটো এবং ২ মাস বয়সী কন্যা জো’কে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মগ্রহণ পোর্তো সেগুরো শহরে। যদিও তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।

সর্বশেষ পাওয়া সংবাদ