বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

রাফির পরিচালনা‍য় শাকিব খানের ‌‌’তুফান’

বিনোদন ডেস্ক : এবার ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের ছবি করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তার নতুন এই ছবিটির নাম ‘তুফান’, পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী।

‘পোড়ামন ২’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ বানিয়ে নিজেকে প্রমাণ করেছেন রাফী। তবে সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি আগে ছবি বানাননি। ‘প্রেমিক’ নামে একটি ছবি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। সিনেমা প্রেমীদের প্রত্যাশা ছিল, শাকিব-রাফী একসঙ্গে সিনেমা করবেন। অবশেষে তাই হতে যাচ্ছে।

‘তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। এরপর সেখানেই সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়।

এদিকে ‘তুফান’ সিনেমার মহরতে এসে শাকিব খান বলেন, “বলিউড ও সাউথ মিলে সিনেমা বানিয়ে ব্যবসা করছে এবং সফল হচ্ছে। গত কোরবানি ঈদে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ শুধু দেশেই নয়, দেশের বাইরেও ব্যবসা করেছে। আমি অবাক হয়েছি ইতালির মতো একটি দেশে প্রিয়তমা নিয়ে কথা হয়েছে যে এটা কি বাংলাদেশের সিনেমা? সিনেমাগুলো চলেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, ভারতে। এবার যৌথভাবে সিনেমা বানানো হচ্ছে। এবার হয়তো সময় চলে এসেছে, আমরা ফোন করে জিজ্ঞেস করব ভাই, অস্ট্রেলিয়ার কী অবস্থা, আমেরিকার কী অবস্থা? সেদিন আর বেশি দূরে নয়, আমরা ১০০ কোটি স্পর্শ করব। আমার মনে হয় অচিরেই আমাদের কাছে মনে হবে ১০০ কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য।”

আগামী বছরের শাকিব খানের লাইন আপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আগামী বছরের লাইন আপ বলতে চাই না, ২০২৪ সালে আপনাদের দেখাতে চাই।’

আগামী বছর কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের নায়িকা কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়, ইন্ডিয়া ও বাংলাদেশ দুদেশের শিল্পীরা মিলিত হয়ে এতে কাজ করবেন। ফেব্রুয়ারিতে শুটিং এর আগেই চমক দিয়ে ছবির নায়িকার নাম জানানো হবে।

অন্যদিকে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কাজ শেষ করবেন তিনি। এর পর বাকি অংশের শুট করতে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন:

মঙ্গলবার শুরু হচ্ছে ‘রাজকুমার’র শুটিং

মরণোত্তর দেহদানের ঘোষণা স্পর্শিয়ার

সর্বশেষ পাওয়া সংবাদ