বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
বিনোদন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’

বিনোদন ডেস্ক : বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। আনকাট সেন্সর পাওয়ায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার থেকে সারাদেশে চলবে সিনেমাটি। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।

শুক্রবার (১ ডিসেম্বর) ভারতে একাধিক ভাষায় মুক্তি পায় ‘অ্যানিমেল’। সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে দাপট দেখানোর পর মুক্তির প্রথম দিনেই ভেঙেছিলো ‘পাঠান’-এর রেকর্ড।

ইতোমধ্যেই বিশ্বব্যাপী মুক্তির প্রথম ৪ দিনেই প্রায় ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। বিশ্লেষকদের মতে, এভাবে চলতে থাকলে খুব দ্রুত পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়।

ভারতে মুক্তির পর বাংলাদেশি দর্শকদের মনে চিন্তা ছিল, দেশে কবে মুক্তি পাবে অ্যানিমেল। আনকাট সেন্সর পাওয়ার খবরে তাই স্বস্তি মিলেছে সিনেমাপ্রেমীদের মনে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার থেকেই দেখা যাবে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমায় বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর ও অনিল কাপুর। তাদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। যা নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। যেখানে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ