বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার পেলেন চঞ্চল

বিনোদন ডেস্ক : কলকাতায় ‌‘‌সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।

রোববার (৩ ডিসেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

image-2

সর্বশেষ পাওয়া সংবাদ