বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

আইসিইউতে ‘সিআইডি’র ফ্রেডি

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’। আলোচিত এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। চরিত্রটি রূপায়ন করেছেন দীনেশ ফাদনিস। তিনি বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, হার্ট অ্যাটাক করে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে সিআইডি টিম থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ