বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

প্রভাসের ‘সালার’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : বাহুবলি খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমার ট্রেলার প্রকাশ। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটির ট্রেলার। আর প্রকাশের মাত্র এক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে গেছে অন্তর্জালে।

সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস ‘সালার: পার্ট ১- সিজফায়ার’-এর ট্রেলার প্রকাশ করেছেন যা সালারের সুবিশাল জগতের এক ঝলক দেখিয়েছে। ট্রেলারের মাধ্যমেই নির্মাতারা প্রকাশ করেছেন যে সালারের দ্বিতীয় অংশ আসবে।

ট্রেলার কেজিএফের মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো।

প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে পৃথ্বিরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন।

অন্যদিকে, ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।

সম্প্রতি সালারের নির্মাতা প্রশান্ত নীল জানিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘সালার : পার্ট ১’ এর পুরো গল্পটি এত দীর্ঘ যে এটি সম্পূর্ণভাবে বর্ণনা করতে দুটি চলচ্চিত্র লাগবে। কেজিএফ মূলত দুই অংশের সিনেমা ছিল না। তবে সালার অবশ্যই দুই অংশের। এটির গল্প অনেক বিস্তৃত। এটি দুই পর্বে প্রায় ৬ ঘন্টার চলচ্চিত্র হিসেবে তৈরি করা যেতে পারে। সেই আভাস পাওয়া গেছে ট্রেলারেও।

প্রশান্ত আরো বলেছেন, ‘সালারের কাছ থেকে কেজিএফের জগত আশা করা উচিত নয় দর্শকদের। সালারের নিজস্ব একটি জগত রয়েছে। এটির নিজস্ব আবেগ এবং চরিত্র রয়েছে। আমি আশা করি লোকেরা সালার দেখবে এর নিজস্ব গল্পের জন্য। আমরা প্রথম দৃশ্য থেকেই সালারের নিজস্ব টোন সেট করেছি।’ ট্রেলার প্রকাশের পর সেই ধারণাই উঁকি দিচ্ছে দর্শকদের মনে।

দীর্ঘ সময় ধরেই সিনেমাটির অপেক্ষায় ভক্তরা। প্রায় দুই বছর ধরেই চলছে এর নির্মাণ কাজ। অবশেষে ডিসেম্বরের ২২ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি পাবে ‘সালার’। তবে সিনেমাটির হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ডানকিকে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। এখন সময়ই বলে দেবে, সালারের জগত কতটা প্রভাব ফেলতে পারে সিনেমাপ্রেমীদের মনে।

সর্বশেষ পাওয়া সংবাদ