বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

২ বছর পর বিয়ের খবর জানালেন আঁচল

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তার।

এর আগে সঙ্গীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে করেছেন বলে গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল শোবিজ পাড়ায়। তবে নায়িকা প্রেম করছেন স্বীকার করলেও বরাবরই বিয়ের বিষয়টি অস্বীকার করেন। তবে অবশেষে বিয়ের খবরটি নায়িকা নিজেই স্বীকার করলেন প্রায় ২ বছর পর। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

আঁচল জানায়, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি কুমিল্লা। এর পরপরই আমার শাশুড়ি করোনাতে আক্রান্ত হন। টানা ১ মাস ছিলেন হাসপাতালে। কিন্তু তাকে আর ফেরাতে পারিনি। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আঁচল আঁখির। তবে তিনি সাফল্য পান ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ত্রিকোণ প্রেমের ওই ছবিতে নায়ক জয় চৌধুরীও ছিলেন। সেখানে আঁচলের অভিনয় এবং পর্দার উপস্থিতি ছিল নজরকাড়া।

ক্যারিয়ারে তিনি শাকিব খান, বাপ্পি চৌধুরী ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আঁচলের সবশেষ সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। সেখানে তাকে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে দেখা গিয়েছে।চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতেও।

সর্বশেষ পাওয়া সংবাদ