বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

মনোনয়নপত্র কিনলেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন রাজনৈতিক দল বিএনএমে (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এ দল থেকে ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন এই গায়িকা।

রোববার (২৬ নভেম্বর) বিএনএম থেকে পাবনা-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নেন ডলি সায়ন্তনী। এরপর সোমবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদার বাড়ি। আমি এতদিন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। এবার নিজ এলাকার জন্য কিছু করতে চাই। আর এবারই আমি প্রথম রাজনৈতিক কোনো দলে যোগ দিলাম।

বিএনএম’র মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান দলটির পক্ষ থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পরপর দুইবারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, ডলি সায়ন্তনী, অন্তর শোবিজের স্বপন চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ১০ জন যোগ দিয়েছেন বিএনএমে।

তিনি আরও জানান, আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে তাদের।

আরও পড়ুন:

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন মাহিয়া মাহি

আওয়ামী লীগের মনোনয়ন পাননি যে তারকারা

সর্বশেষ পাওয়া সংবাদ