বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
advertisement
বিনোদন

কোরিয়ান ড্রামা ‘মিস্টার কুইন’এ কণ্ঠ দিয়েছেন শাওন-টয়া!

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এবার যুক্ত হয়েছে বাংলায় ডাবিংকৃত কোরিয়ান ধারাবাহিক ‘মিস্টার কুইন।’ শুধু তাই নয়, বায়োস্কোপের নতুন এই আকর্ষণে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি শাওন ও টয়া!

দেশের কে-ড্রামা প্রেমীদের জন্য ইতোমধ্যে বাংলায় ডাবিং করা ‘দ্য টেল অব দ্য নাইন-টেইলড’ ও ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’র মত কে-ড্রামাগুলো বায়োস্কোপের দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। এবার ‘মিস্টার কুইন’ সিরিজটিতে দর্শকরা খুঁজে পাবেন চলতি সময়ের একজন আধুনিক শেফের গল্প, যে হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে নিজেকে বহু শতাব্দী আগের একজন রানীর বেশে আবিষ্কার করে। বাংলা সংলাপসহ এই রোমান্স ও কমেডি ভরা সিরিজটি আগ্রহী দর্শকরা এখনই বায়োস্কোপের পর্দায় উপভোগ করতে পারবেন।

তারকা দম্পতি টয়া ও শাওনের কণ্ঠে ‘মিস্টার কুইন’ -এর মূল চরিত্রগুলো আরো বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সিরিজের ৫টি করে নতুন পর্ব যুক্ত হবে বায়োস্কোপে। দেশজুড়ে কোরিয়ান ড্রামার ভক্তরা যেকোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ব্যবহার করে জনপ্রিয় ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ