মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
বিনোদন

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব, কাজল বললেন ‘নিরাপদে আছি’

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ায় তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই গুজবে বিব্রত হয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী।

এ বিষয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। 

কাজল লিখেছেন, আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে রয়েছি। সকলের কাছে অনুরোধ, এ ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি। 

সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?

২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান। 

কাজলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘সত্যভামা’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন সুমন চিক্কালা। 

আরও পড়ুন:

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ

৬ মাস আওয়ামী লী ৬ মাস বিএনপি, দিদি কিন্তু দেখিয়ে দিলেন: পরীমণি

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি