বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিনোদন

‘নতুন কিছু নিয়ে শিগগির ফিরছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী-স্মরণীয়’

বিনোদন ডেস্ক: ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’-এর সাফল্যের পর কিছুটা অবসর নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সুপারস্টার। শাকিবের এই সফরে তার সঙ্গে রয়েছে ছোট ছেলে শেহজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। নিজের অবসরের মধ্যে বীরকে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব।

তবে শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না, সেটা বোঝা গেল বৃহস্পতিবার রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে। তিনি তার অনুসারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন।

সেই বার্তায় শাকিব খান লিখেছেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘুর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেয়া।

ঈদুল আযহায় ‘তাণ্ডব’ মুক্তির পর নিজের মতো করে দিন কাটাচ্ছেন শাকিব খান। এদিকে তার অনুসারীরা নতুন সিনেমার আপডেট জানাতে ব্যকুল!

তাদের উদ্দেশ্যে শাকিব লিখেছেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো।

চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।

এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত পরিচালিত আরও এক ছবির, এই ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।

Imported from WordPress: image-9.png

এই সম্পর্কিত আরো