রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা সংসদে প্রধানমন্ত্রী: - পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি ২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা মে দিবস : - শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই! কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
বিনোদন

বর্ষসেরা ট্রাভেল ভ্লগার হলেন সালাহউদ্দিন সুমন

বিনোদন ডেস্ক: ‘মার্ভেল বি ইউ – মার্ভেল অফ টুমোরো ’র‘সেরা ট্রাভেল ভ্লগার অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং ভ্রমণ কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন।

শুক্রবার (২০ জুন) র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়। এ আয়োজনে ভ্রমণ, বিমান চলাচল এবং গণমাধ্যম খাতের অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ট্রাভেল ইউটিউবারদের মধ্যে সর্বাধিক অনুসৃত সুমন, বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেন।

পুরস্কার গ্রহণ করে সুমন তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং আমার দর্শকদের জন্য আরও স্বতন্ত্র ভ্রমণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে।’

তিনি আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকে তার্কিশ এয়ারলাইনসে ব্রান্ড প্রমোশনের সুযোগ করে দেয়ার জন্য।

‘মার্ভেল বি ইউ’ এর সিইও বৃতি সাবরিন খান সুমনের প্রশংসা করে বলেন, ‘আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন একজন ট্রাভেল ভ্লগার হিসেবে তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য।’

অনুষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক প্রাণবন্ত উদ্‌যাপনের মাধ্যমে শেষ হয়।

এই সম্পর্কিত আরো

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংসদে প্রধানমন্ত্রী: পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি

২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই!

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি