মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
বিনোদন

ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন দর্শনা!

বিনোদন ডেস্ক : টলিপাড়ায় গুঞ্জন বাংলাদেশের সিনেমায় ইদানীং বেশি মন দিচ্ছেন অভিনেত্রী দর্শনা বণিক। যদিও কলকাতার বেশ কিছু ছবিতে পর পর কাজ করেছেন দর্শনা। তবুও শাকিব খানের সঙ্গে দর্শনার নতুন কাজকে ঘিরে শুরু হয়েছিল নানা রকমের জল্পনা। তবে কি ওপার বাংলায় নায়িকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ও পার বাংলার একের পর এক সিনেমায় সই করে চলেছেন দর্শনা। কিছু দিন আগে অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি ছবিতে সাক্ষর করেছেন নায়িকা।

শোনা যাচ্ছে, আবার শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দর্শনা। ইদানীং কি টালিগঞ্জের থেকে ও পার বাংলায় বেশি গুরুত্ব পাচ্ছেন তিনি? দর্শনার স্পষ্ট জবাব, “এখানেও অনেক কাজ করছি। টালিগঞ্জের কাজের জন্যই তো বাইরে বিভিন্ন কাজের সুযোগ আসছে। দুই বাংলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক অভিনেতারই। সেখানে পদ্মাপারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন তাঁকে।

শাকিব প্রসঙ্গে দর্শনা বলেন, “খুবই ভাল অভিজ্ঞতা। শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনও মনে হয়নি।” তবে নতুন কাজের প্রসঙ্গে কোনও কথা বলতে নারাজ অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বাংলাদেশে যাবেন নায়িকা। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

রাজের সঙ্গে সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ: পরীমণি

মিথিলার সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে যা বললেন সৃজিত

৬০ বছরে ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা আশিস বিদ‍্যার্থী

সর্বশেষ পাওয়া সংবাদ