সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
তথ্য-প্রযুক্তি

গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার

বাংলাদেশে গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি স্মার্টফোনে সর্বোচ্চ ১৩ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং। দেশের স্যামসাং অনুমোদিত শোরুমগুলো থেকে গ্রাহকেরা এই অফার নিতে পারবেন।

গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি মডেলে রয়েছে স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বিত প্ল্যাটফর্ম ‘Awesome Intelligence’। এর মধ্যে রয়েছে ভয়েস রেকর্ডার অ্যাপে ভয়েস ট্রান্সক্রিপশন, দ্রুত লেখা সংগ্রহের জন্য এআই সিলেক্ট, গুগলের সার্কেল টু সার্চ, অবজেক্ট ইরেজার এবং কম আলোতে ছবি তোলার জন্য নাইটোগ্রাফি।

গ্যালাক্সি এ৩৭ ৫জি মডেলে রয়েছে এক্সিনস ১৪৮০ প্রসেসর ও ৬ দশমিক ৭ ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে। অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ৫জি মডেলে ব্যবহার করা হয়েছে Exynos 1680 প্রসেসর ও ৬ দশমিক ৭ ইঞ্চির সুপার এমোলেড প্লাস ডিসপ্লে।

দুটি মডেলেই রয়েছে আইপি৬৮ রেটিংযুক্ত ধুলা ও পানি প্রতিরোধী নকশা। এ ছাড়া ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকায় দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সুবিধা রয়েছে।

গ্যালাক্সি এ৩৭ ৫জি মডেলটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ—এই দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ৫৭ ৫জি মডেলটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অনুমোদিত শোরুমগুলো থেকে গ্রাহকেরা নির্ধারিত শর্ত অনুযায়ী এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন।a

সর্বশেষ পাওয়া সংবাদ