বাস্তবসম্মত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর পিএইচইভি এসইউভি বাজারে এনেছে দীপাল ব্র্যান্ডের নতুন মডেল দীপাল এস০৫। মাত্র ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এসইউভিটি বিদ্যুৎ ও জ্বালানির শক্তিতে ১,২৩৪ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয়, যার মধ্যে শুধু বিদ্যুতে চলে ১৫৮ কিলোমিটার পর্যন্ত। এছাড়া, ইভি মোডে প্রতি কিলোমিটার খরচ মাত্র ২.৫ টাকা।
দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে দীপাল এস০৫ পিএইচইভি ডিজাইন করা হয়েছে। এতে চালকরা শুধু বিদ্যুতের শক্তিতেই শহরে নিয়মিত যাতায়াত করতে পারবেন, যদিও তা নির্ভর করবে ড্রাইভিং প্যাটার্নের ওপর। এছাড়া, জ্বালানি ও বিদ্যুতের শক্তি মিলিয়ে ১,২৩৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকায় দূরপাল্লার যাত্রাও হবে আরামদায়ক ও দুশ্চিন্তামুক্ত। অর্থাৎ, দৈনন্দিন সাশ্রয় ও দূরপাল্লার সুবিধা – উভয়ই পাওয়া যাবে এক গাড়িতে।
দীপাল এস০৫ পিএইচইভি’র অন্যতম প্রধান সুবিধা হলো অত্যন্ত কম খরচে ইভি মোডে চলাচল। প্রতি কিলোমিটারে মাত্র ২.৫ টাকার মতো খরচে এই গাড়ি প্রতিদিনের পরিবহন ব্যয় কমাবে উল্লেখযোগ্য হারে। তাই যারা নিয়মিত যাতায়াত করেন, তাদের জন্য দীপাল এস০৫ পিএইচইভি হয়ে উঠতে পারে একটি বাস্তবসম্মত ও সাশ্রয়ী বিকল্প।
গাড়িতে ব্যবহৃত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ইভি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানের উন্নত ব্যাটারি প্রযুক্তি-সমৃদ্ধ ২৭.২৮ কেডব্লিউএইচ ক্ষমতার সিএটিএল ব্যাটারি। এটি গাড়ির বৈদ্যুতিক শক্তিতে চলার সক্ষমতা জোগায়, যা দক্ষ ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক গতিশীলতার প্রতি দীপাল-এর চেষ্টাকে তুলে ধরে।
ক্রেতাদের জন্য আছে ৮ বছরের মোটর এবং ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ আকর্ষনীয় বিভিন্ন সুবিধা। বৈদ্যুতিক পাওয়ার-ট্রেনের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে দীর্ঘমেয়াদি এই সুরক্ষা নিউ-এনার্জি গাড়ির প্রতি নতুন ক্রেতাদের মনে বাড়তি আস্থা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, বাংলাদেশে দীপাল-এর অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড থেকে বিক্রয়-পরবর্তী ৩ বছরের বিনামূল্যে সার্ভিসিং সুবিধাও পাওয়া যাবে।
কম খরচ, অনন্য ড্রাইভিং সক্ষমতা, উন্নত ব্যাটারি প্রযুক্তি, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুরক্ষা ইত্যাদি মিলিয়ে দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে দীপাল এস০৫ পিএইচইভি নিয়ে এসেছে ভারসাম্যপূর্ণ গতি। মাত্র ৪৯ লক্ষ ৫০ হাজার টাকায় পারফর্ম্যান্স, উন্নত প্রযুক্তি ও মালিকানার আস্থা – এই তিনকে একসাথে এনেছে দীপাল এস০৫, যা তৈরি করা হয়েছে চালকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনা করে।