মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

মিথিলার সঙ্গে বিচ্ছেদ ইস্যুতে যা বললেন সৃজিত

বিনোদন ডেস্ক : পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে।

তবে এই খবরে তেমন কোন প্রতিক্রিয়া নেই মিথিলার। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন সৃজিতও। কলকাতার গণমাধ্যমের কাছে মিথিলা ইস্যুতে পরিচালক জানিয়েছেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোন রকম ভিত্তি নেই।

সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’ এর শুটিংয়ে ব্যস্ত।

একই ইস্যুতে মিথিলা প্রতিক্রিয়ার জানিয়েছিলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

আনন্দবাজার সেই প্রতিবেদনে দাবি করেছে, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত।

এই খবর এরইমধ্যে মিথিলার কানে পৌঁছেছে। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।

একসময়, দুই বাংলার সীমানা পার করে সৃজিত-মিথিলার প্রেমের শুরুটা হয়েছিল ফেসবুকের হাত ধরে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। পরে ২০১৯-এর ৬ ডিসেম্বর সৃজিত মুখোপাধ্যায়ের কলকাতার বাড়িতেই মিথিলার সঙ্গে তার আইনি বিয়ে হয়। পরে তারা একটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন বহু তারকা।

সর্বশেষ পাওয়া সংবাদ