মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার স্বর্ণপাম জয়

বিনোদন ডেস্ক : এবার ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি’অর জিতেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ফরাসি থ্রিলার অ্যানাটমি অব আ ফল চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান ত্রিয়েত।

এর মধ্য দিয়ে কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম পেলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। একটি হত্যা রহস্য নিয়ে আদালত কক্ষের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। এবারের আসরে ২১টি চলচ্চিত্র পরিচালকের মধ্যে ৭ জনই ছিলেন নারী।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার পর। এই পাম ডি’অর আমার জন্য অনেক কিছু। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেক বড় পুরস্কার।

image-82

কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যঁ প্রি জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের, দ্য জোন অব ইন্টারেস্ট। উইম ওয়েন্ডারে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। আর সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন তুর্কি তারকা মারভে দিজদার।

এছাড়া পুরস্কৃত করা হয়েছে অন্যান্য বিভাগের বিজয়ীদের। তবে এবারের কান উৎসব বাড়তি গুরুত্ব বহন করছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার জন্য। উৎসবে সেরা দুই চলচ্চিত্রেই শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি হিসেবে পরিচিত কানে শনিবার সন্ধ্যায় পর্দা নামে এবারের উৎসবের। পাম ডি’অর বিজয়ীয় নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে আয়োজিত হওয়া টানা ১২ দিনের জমকালো আসরের।

image-83

সর্বশেষ পাওয়া সংবাদ