মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

৬০ বছরে ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা আশিস বিদ‍্যার্থী

বিনোদন ডেস্ক : বিয়ে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতায় একটি ক্লাবে ৬০ বছরের আশিস ফের গাঁটছড়া বাঁধেন অভিনেতা। কলকাতার ফ্যাশন স্টোরের মালকিন অহমিয়া কন্যা রূপালী বড়ুয়ার সঙ্গে আইনি বিয়ে করেন আশিস। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে সারেন তাঁরা। এর আগে জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশীর সঙ্গে বিয়ে করেছিলেন তিনি।’

পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেন আশিস বিদ্যার্থী। বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘এই বয়সে, জীবনের এরকম একটা ধাপে এসে রূপালীকে বিয়ে করা একটা অসাধারণ অনুভূতি। আজ সকালেই আমরা কোর্ট ম্যারেজ করেছি। তারপর বিকেলে একটা গেট টুগেদার আছে।’ সকাল ৬.৩০ মিনিটেই বিয়ের সাজে তৈরি হয়ে গেছেন কনে। বিয়েতে রূপালী পরেছিলেন সাদার উপর সোনালী কাজের মেখলা। মেখলার সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন গোল্ডেন টেম্পল জুয়েলারি। অন্যদিকে আশিস পরেছিলেন কেরালার পোশাকা সাদা ও সোনালী রঙের মুন্ডু। তাঁদের পোশাকে মিলে মিশে গেছে উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারত।

কীভাবে তাঁদের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল? অভিনেতা বলেন সেই গল্প বেশ দীর্ঘ। পরে একদিন সময় করে তিনি সেই গল্প শোনাবেন। অন্যদিকে রূপালী বলেন, ‘কিছুদিন আগেই আমাদের একে অপরের সঙ্গে পরিচয় হয়। আমরা সিদ্ধান্ত নিই, এই সম্পর্কটাকে আমরা এগিয়ে নিয়ে যাব।কিন্তু আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের বিয়েটা পারিবারিক ও ছোট্ট অনুষ্ঠান হবে।’ পর্দায় প্রায়ই ভিলেনের চরিত্রে দেখা যায় আশিসকে। কিন্তু আশিসের ব্যাপারে তাঁর কী পছন্দ? হাসিমুখে রূপালী বলেন, ‘ও খুব ভালো মানুষ। এরকম ভালো মানুষের সঙ্গে থাকাটা ভাগ্যের’।

প্রসঙ্গত, হিন্দি, বাংলা থেকে শুরু করে তামিল, কন্নড়, তেলুগু, মালায়ালাম সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী। ৯০ এর দশকের অন্যতম জনপ্রিয় ভিলেন ছিলেন তিনি। একাধিক ভারতীয় ছবিতে তাঁকে ভিলেনের চরিত্রে দেখা গেছে। ১৯৬২ সালের ১৯ জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন আশিস বিদ্যা্র্থী। ১৯৮৬ সালে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। ১১ টি ভাষায় সারা দেশ জুড়ে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

দেশের ৫ সিনেমা রেইনবো চলচ্চিত্র উৎসবে

তৃতীয় বিয়ের পথে আমির খান!

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

সর্বশেষ পাওয়া সংবাদ